ধুনট পৌর ওলামা দলের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি আবু সুফিয়ান ও সম্পাদক মোস্তাফিজুর - bhorershomoyonline.com.bd ধুনট পৌর ওলামা দলের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি আবু সুফিয়ান ও সম্পাদক মোস্তাফিজুর

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ধুনট পৌর ওলামা দলের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি আবু সুফিয়ান ও সম্পাদক মোস্তাফিজুর


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট পৌর ওলামা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ধুনট উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম মো. সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান।

সম্মেলন শেষে উপস্থিতদের সর্বসম্মতিক্রমে ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আবু সুফিয়ান সরকারকে সভাপতি এবং মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কার্যক্রমের মাধ্যমে ধুনট পৌর ওলামা দলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে বলে আশা প্রকাশ করেন।