চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগ। - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগ।


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি ও শারীরিক নির্যাতনের পর জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক সম্পাদিত দলিল বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. মিনহাজ উদ্দিন (৫২)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

মিনহাজ উদ্দিনের দাবি, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলীর সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পাশে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নয়াগোলা এলাকায় পুলিশ সদস্য রাসেল আলীর নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি গোপন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাকে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তার মালিকানাধীন তিন কাঠা জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়া হয় বলে অভিযোগ করেন মিনহাজ উদ্দিন। এ ঘটনায় সম্পাদিত দলিলটির নম্বর ৮০৪৯ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খুললে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে মিনহাজ উদ্দিন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক সম্পাদিত ৮০৪৯ নম্বর দলিল বাতিল এবং তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ।