স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগানসহ নানা কর্মসূচির সিদ্ধান্ত
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেইটসংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।
সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-কোষাধ্যক্ষ মাহফুজ রকি, সাহিত্যবিষয়ক সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা দাস, নির্বাহী সদস্য পিন্টু দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ১ অক্টোবর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রাম বাংলার বিশিষ্ট কবিয়ালদের অংশগ্রহণে কবিগানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশী জলদাসের বর্ণাঢ্য জীবন, দীর্ঘ শিল্পসাধনা এবং লোকসংস্কৃতিতে তাঁর অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর শিল্পকর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এমন আয়োজন নিয়মিতভাবে করা প্রয়োজন বলেও মত দেন তারা।