খুলনায় পুলিশ চেকপোস্টে দেশি দাসহ যুবক আটক - bhorershomoyonline.com.bd খুলনায় পুলিশ চেকপোস্টে দেশি দাসহ যুবক আটক

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় পুলিশ চেকপোস্টে দেশি দাসহ যুবক আটক

ময়লাপোতা-কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় তল্লাশির সময় দা উদ্ধার, আইনগত প্রক্রিয়া চলমান।

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মহানগরীর ময়লাপোতা-কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় দেশি দাসহ ইয়াসিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশি দা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ইয়াসিনের বাড়ি রায়েন্দা এলাকায়।

পুলিশ জানিয়েছে, চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া দেশি দা এবং আটক যুবকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।