পূর্বধলা সরকারি কলেজে ফুলের গাছ রোপণ করল রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব। - bhorershomoyonline.com.bd পূর্বধলা সরকারি কলেজে ফুলের গাছ রোপণ করল রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলা সরকারি কলেজে ফুলের গাছ রোপণ করল রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজ প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও ফুলের বাগান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেছে স্থানীয় মোটরসাইকেলভিত্তিক সংগঠন রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিউলি, হাসনাহেনা, মাধবীলতাসহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়।

রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের নেতৃবৃন্দ জানান, পূর্বধলা সরকারি কলেজে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করেন। শিক্ষার্থীদের জন্য সুন্দর, মনোরম ও নান্দনিক পরিবেশ তৈরি এবং কলেজ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে কলেজসহ উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ ও সৌন্দর্যবর্ধনে এ ধরনের আরও কর্মসূচি নেওয়া হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন, রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জেকি ও মাহবুব আলম, ক্যাপ্টেন রেসপন্ডার আশিক মোস্তফা সজীব, প্রচার সম্পাদক সোলায়মান কবীর পাপ্পু, ক্রীড়া সম্পাদক রুবায়েতুজ্জামান রাপ্পু, ট্যুর বিষয়ক সম্পাদক গৌরব সাহা, সদস্য সারোয়ার হোসেন মণি, তাইজুল ইসলাম, পিকে কামাল, সাকিব খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।