বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক - bhorershomoyonline.com.bd বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক


বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস কে ফজলে রাব্বি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের আন্তঃবিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিটের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক সেবার মান ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস কে ফজলে রাব্বি।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ।