চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল, নাচোলকে হারিয়ে চ্যাম্পিয়ন সদর মডেল থানা - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল, নাচোলকে হারিয়ে চ্যাম্পিয়ন সদর মডেল থানা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল, নাচোলকে হারিয়ে চ্যাম্পিয়ন সদর মডেল থানা


মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

ভোরের সময় অনলাইন: ‘খেলাধুলায় সম্পৃক্ততা, সমাজে সম্প্রীতি ও অপরাধমুক্ত পরিবেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

জমজমাট ফাইনালে নাচোল থানাকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। আর নাচোল থানা হয়েছে রানারআপ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সদর মডেল থানা।

জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান, গোমস্তাপুর থানার ইনচার্জ মোঃ নুরে আলম, ভোলাহাট থানার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, নাচোল থানার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খেলোয়াড় ও দর্শনার্থীরা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়ানো, তরুণদের মাঠমুখী করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি ঐতিহ্যবাহী কাবাডিকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা রয়েছে জেলা পুলিশের।