খুলনায় বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩ ককটেলসহ আটক ৩ - bhorershomoyonline.com.bd খুলনায় বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩ ককটেলসহ আটক ৩

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩ ককটেলসহ আটক ৩


মো: আল-মাহফুজ শাওন, খুলনা

খুলনার লবণচরা থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেলসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লবণচরা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের অভিযানে আটক তিনজনের পরিচয় এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।