শাজাহানপুর থানার মামলায় দণ্ডিত, দীর্ঘদিন পলাতক ছিলেন আব্দুস সালাম।
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আব্দুস সালাম (৬৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুস সালাম ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশ জানায়, শাজাহানপুর থানায় দায়ের করা একটি মামলায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হলে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।