মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নাচোল থানাধীন মুরাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি মাদকের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।