শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ। - bhorershomoyonline.com.bd শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ।

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


মশক নিধন দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব শাহানা আখতার জাহান এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও যুগ্মসচিব মোছাঃ তাছলিমা খাতুন।

কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে সরকার তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতি শনিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।