খুলনায় যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। - bhorershomoyonline.com.bd খুলনায় যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ।


মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকায় আলী আকবর (২৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বসুপাড়া বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আলী আকবর গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এবং কারা আলী আকবরের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত এবং হামলাকারীদের পরিচয় জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা জানানো হবে।