পূর্বধলায় প্রয়াত পল্লী চিকিৎসক মমতাজুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা বেগমের ইন্তেকাল

বার্ধক্যজনিত নানা সমস্যায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ, জানাজা আজ।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের হিরিভিটা গ্রামের স্বনামধন্য পল্লী চিকিৎসক প্রয়াত ডা. মমতাজুল ইসলাম তালুকদারের সহধর্মিণী মনোয়ারা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ ও প্রকৌশলী মিজবাহুজ্জামান চন্দনের মা এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ ইমরানের চাচি।

মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে হিরিভিটা গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ ইমরান, সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Post a Comment

0 Comments