চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। - bhorershomoyonline.com.bd চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ।


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের প্রধান প্রধান সড়কে দলটির নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সদর উপজেলা সদস্য সচিব মেজর ডালিম, পৌর সদস্য সচিব মামুন অর রশীদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।