পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু - bhorershomoyonline.com.bd পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু



পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওনিয় ঘোষ (২ বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওনিয় ঘোষ ওই গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূর্বধলা বাজার পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ওনিয়কে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।