ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। - bhorershomoyonline.com.bd ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ।


নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে বিভিন্ন কর্মসূচি ও বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

ব্রিফিংয়ে জানানো হয়, জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরার কথা রয়েছে তার।

সফরকালে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিনিয়োগ, রাজনৈতিক সম্পর্ক ও সামরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘের বিভিন্ন বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার আগ্রহের কথাও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হচ্ছে। এসব আলোচনায় বিনিয়োগ, বাণিজ্য, অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে।