মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা দল।
তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি টুর্নামেন্টে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছে। দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবুল বাশার। দলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তৌহিদুল ইসলাম তৌহিদ এবং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সজীব হাসান।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতায় তরুণদের অংশগ্রহণের মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহ ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সঙ্গে স্থানীয় তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।