শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার; গ্রেপ্তার ২ - bhorershomoyonline.com.bd শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার; গ্রেপ্তার ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার; গ্রেপ্তার ২



মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এসব তথ্য জানান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের মো. রুবেল হোসেনের ১১ মাসের ছেলে নাফিজকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নার কাজে যান তার মা নিপা খাতুন। পরে দুপুর ১২টার দিকে ঘরে ফিরে সন্তানকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, রুবেলের প্রতিবন্ধী ভাতিজি শিরিন খাতুন জানান, সকাল ১১টার দিকে কেক কিনে দেওয়ার কথা বলে বোরকা পরা এক নারী শিশু নাফিজকে নিয়ে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনের পাকা সড়কে যান। সেখানে ওই নারী শিশুটিকে জোরপূর্বক নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

পুলিশের অভিযান ও গ্রেপ্তার

ঘটনার পর ২২ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন।

পুলিশ জানায়, ২২ সেপ্টেম্বর মামলার প্রধান অভিযুক্ত সুজিআরা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শিবতলা এলাকার ইব্রাহিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাসা থেকে শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—সুজিআরা বেগম (৩৫), স্বামী মো. আবুল কাশেম, গ্রাম-হাজারবিঘি, শিবগঞ্জ এবং মো. মানিকুজ্জামান (৩২), পিতা মো. রফিকুল ইসলাম, গ্রাম-হাজারবিঘি, শিবগঞ্জ।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।