মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে খুলনায় আদালত চত্বরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালত চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা আজমুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ চলাকালে আদালত চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
শিক্ষার্থীরা বলেন, তারা কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতিস্বীকার না করে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার চান।