খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার। - bhorershomoyonline.com.bd খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার।


মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনায় আলোচিত শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকায়। বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এসআরবি আরও জানায়, রিফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার রিফাতকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।