ডাকবাংলায় ড্রেনের ওপর স্ল্যাব নির্মাণে মান নিয়ে প্রশ্ন, শুরুতেই হতাশ স্থানীয়রা। - bhorershomoyonline.com.bd ডাকবাংলায় ড্রেনের ওপর স্ল্যাব নির্মাণে মান নিয়ে প্রশ্ন, শুরুতেই হতাশ স্থানীয়রা।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ডাকবাংলায় ড্রেনের ওপর স্ল্যাব নির্মাণে মান নিয়ে প্রশ্ন, শুরুতেই হতাশ স্থানীয়রা।


দীর্ঘদিনের প্রত্যাশিত কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত ড্রেনের ওপর স্ল্যাব বর্ধনের কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কাজ শুরুর কয়েক দিনের মধ্যেই বিভিন্ন স্থানে নির্মাণের দুর্বলতার চিত্র দেখা যাচ্ছে।

বেবি স্ট্যান্ড থেকে এপিসি স্কুল হয়ে মির্জাপুর মল্লিকের মোড় ও সামসুর রহমান রোড পর্যন্ত ড্রেনের ওপর স্ল্যাব বর্ধনের কাজ চলছে। দীর্ঘদিনের জনদাবির পর কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি তৈরি হলেও নির্মাণসামগ্রীর মান, উপকরণের পরিমাণ এবং কাজের তদারকি নিয়ে শুরুতেই দেখা দিয়েছে অসন্তোষ।

স্থানীয়দের অভিযোগ, স্ল্যাব নির্মাণে পর্যাপ্ত রড, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও তুলেছেন তারা। যথাযথ তদারকি না থাকায় কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি তাদের।

এ ছাড়া আশপাশের বাড়িঘর ও স্থাপনা থেকে পানি নিষ্কাশনের পাইপগুলো ড্রেনের সঙ্গে যথাযথভাবে সংযুক্ত না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে নিশ্চিত করা না হলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বাড়তে পারে।

স্থানীয়দের দাবি, নতুন ঢালাইয়ের মাত্র দুই দিনের মধ্যেই কয়েকটি স্থানে বালু-সিমেন্টের বন্ধন আলগা হয়ে খোয়া বেরিয়ে আসতে দেখা গেছে। কোথাও কোথাও ঢালাইয়ের ভেতরের খোয়া দৃশ্যমান হওয়ায় স্ল্যাবের স্থায়িত্ব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ড্রেনের ওপর টেকসই স্ল্যাব নির্মাণ ছিল তাদের অন্যতম দাবি। সেই দাবি বাস্তবায়নে কাজ শুরু হলেও নির্মাণের শুরুতেই যদি মান নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে কাঙ্ক্ষিত জনসুবিধার পরিবর্তে ভবিষ্যতে এটি নতুন ভোগান্তির কারণ হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজে ব্যবহৃত রড, বালু, সিমেন্টসহ অন্যান্য উপকরণের মান ও পরিমাণ যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ঢালাইয়ের পদ্ধতি পরীক্ষা এবং পানি নিষ্কাশনের পাইপগুলো যথাযথভাবে ড্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর নজরদারি জোরদার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং স্ল্যাব বর্ধনের কাজটি নির্ধারিত মান বজায় রেখে টেকসইভাবে সম্পন্ন করবে। এতে দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের পাশাপাশি এলাকাবাসীর স্থায়ী জনসুবিধা নিশ্চিত হবে।