৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, মশক নিধন ও জনসচেতনতায় পৌরসভা - bhorershomoyonline.com.bd ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, মশক নিধন ও জনসচেতনতায় পৌরসভা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, মশক নিধন ও জনসচেতনতায় পৌরসভা


মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ৮টি টিম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ৮ নম্বর টিমের আওতায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলাহাট থেকে জয়েনগর মীরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মশক নিধনের পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। এ সময় স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার কর নির্ধারক মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা. নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান।

এ সময় রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেলসহ অন্যান্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। এজন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।