সোনাডাঙ্গায় দুই নারীর বিরুদ্ধে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি - bhorershomoyonline.com.bd সোনাডাঙ্গায় দুই নারীর বিরুদ্ধে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












সোনাডাঙ্গায় দুই নারীর বিরুদ্ধে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি


 খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর সোনাডাঙ্গায় মিথ্যা ও ভিত্তিহীন কথাবার্তা বলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুই নারীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোছা. কুলসুম (৪৫) নামে এক নারী।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন রিনা পারভীন (৫০) ও নাদী (বিমানবালা)। জিডিতে কুলসুম অভিযোগ করেন, অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন কথাবার্তা বলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসছেন। পাশাপাশি তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ছোট বয়রা পুজাখোলা এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন কুলসুম। এ সময় অভিযুক্তদের আচরণে তিনি আতঙ্কিত হন। তাঁকে গালিগালাজ, অশোভন আচরণ এবং ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে অভিযোগ করা হয়।

কুলসুমের দাবি, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নিজের নিরাপত্তার জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানার কাছে আবেদন জানিয়েছেন জিডির বাদী।

তবে সাধারণ ডায়েরিতে উত্থাপিত অভিযোগগুলো বাদীর বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।