২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেপ্তার - bhorershomoyonline.com.bd ২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেপ্তার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেপ্তার


মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনায় হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে তাকে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার পর থেকেই জয়নাল সরদার আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।