খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর - bhorershomoyonline.com.bd খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর


নিজস্ব প্রতিবেদক, খুলনা:

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়নসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় খুলনার দৌলতপুরের মনা শপিং কমপ্লেক্সের পেছনে একটি স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন উদ্যোগ, অসুস্থ ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের জন্য দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নীতিমালা এবং খুলনায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া গুণী সাংবাদিকদের সম্মাননা জানানোর লক্ষ্যে ‘গুণীজন সংবর্ধনা’ আয়োজনের প্রস্তুতি নিয়েও সভায় মতবিনিময় করা হবে।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া তুহিন ও সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলার সব সাংবাদিককে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামতের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব হবে।