ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ - bhorershomoyonline.com.bd ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২


মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের বাসিন্দা মো. কালাম (৩২), পিতা মৃত সাইদুর রহমান এবং মো. সালাউদ্দিন (২৮), পিতা মৃত সাইদুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।