মোটরসাইকেলে শেয়ালের ধাক্কা, প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের - bhorershomoyonline.com.bd মোটরসাইকেলে শেয়ালের ধাক্কা, প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












মোটরসাইকেলে শেয়ালের ধাক্কা, প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের


বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মোঃ রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে শেয়ালের ধাক্কায় আব্দুল বাছেদ রুবেল (৪২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ধুনট-জোড়শিমুল সড়কের আনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ রুবেল উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামতের কাজ করতেন। শনিবার রাত ৮টার দিকে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে ধুনট-জোড়শিমুল সড়কের আনারপুর এলাকায় পৌঁছালে একটি শেয়াল রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সামনে পড়ে।

এ সময় মোটরসাইকেলটির সঙ্গে শেয়ালের ধাক্কা লাগে। এতে রুবেল মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।