গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। - bhorershomoyonline.com.bd গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার।


দাকোপ প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে কর্মসূচিস্থল। নেতাকর্মীরা গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়সংগত দাবির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

সমাবেশে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ থাকবেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

বক্তারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।