মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পথসভায় বক্তারা বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সহায়ক হবে।