হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় খুলনা মেডিকেলে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার - bhorershomoyonline.com.bd হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় খুলনা মেডিকেলে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় খুলনা মেডিকেলে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার


মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

এর আগে বিভাগীয় প্রধান নিয়োগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিতে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রমে প্রভাব পড়ে।

পরে হুইপ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের উদ্যোগ নেওয়া হলে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

ধর্মঘট প্রত্যাহারের ফলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসাসেবায় ফেরার মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পথ তৈরি হয়েছে।