দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ - bhorershomoyonline.com.bd দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ


পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

মো. আল-মাহফুজ শাওন, খুলনা।

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে সমাবেশ শেষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

ভোরের সময় অনলাইন