বাগেরহাটে ৬ বছরের শিশুকে গলা কেটে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন - bhorershomoyonline.com.bd বাগেরহাটে ৬ বছরের শিশুকে গলা কেটে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












বাগেরহাটে ৬ বছরের শিশুকে গলা কেটে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন


মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে ছয় বছরের এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এক সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধাক্কাধাক্কি ও হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিমা ওই গ্রামের ইসলাম শেখের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মুসলিমা ও অপর এক শিশু পাশের বাড়ির একটি পানবরজের কাছে খেলতে যায়। সন্ধ্যার পর মুসলিমাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানবরজের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ছয় বছরের শিশু মুসলিমাকে গলা কেটে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।